হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বীরভূম, পশ্চিমবঙ্গ: পবিত্র ইমাম মাহদী (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বীরভূম জেলার মাটিতে প্রথমবারের মতো একটি বিশেষ আলোচনা মাহফিল ও সভার আয়োজন করা হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার, বোলপুর থানাধীন সিয়ান গ্রামে "ইমাম মাহদী (আ.) : আলোকপাত ও আলোচনা" শিরোনামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আয়োজন ও সহযোগিতা:
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে নেতৃত্ব দেয় ‘আল হুজ্জাত (আ.) একাডেমি’। একাডেমির কর্ণধার মাওলানা কাজিম আলী (আশিক হুসাইন)-এর আপ্রাণ প্রচেষ্টা, ‘আঞ্জুমানে নাসেরানে মাহদী (আ.)’-এর সদস্যদের আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীর সহযোগিতায় এই মাহফিল সুসম্পন্ন হয়।
বিশেষ তাৎপর্য:
এটি বীরভূম জেলায় ইমাম মাহদী(আ.)-এর জীবন, দায়িত্ব ও গুরুত্ব সম্পর্কে প্রথম কোনো প্রকাশ্য আলোচনা চক্র। আহলে বাইত (আ.)-এর অনুরাগী সংখ্যক যুবক ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিলেন। আক্বিদাগত পার্থক্য থাকা সত্ত্বেও অনুষ্ঠানটি সকলের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলে এবং ইমাম (আ.)-এর বিষয়ে জ্ঞানার্জন ও আলোচনার একটি নতুন দিগন্ত উন্মোচন করে।
অনুষ্ঠানক্রম:
সমগ্র অনুষ্ঠানটি সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করেন আঞ্জুমানের উল্লেখযোগ্য সদস্য মইনুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে আব্দুল আলি সাহেবের কাছিদা পাঠের মাধ্যমে পরিবেশ তৈরি হয়। ইমাম মাহদী (আ.)-এর জীবন, পরিচয়, গায়েবতের যুক্তি ও তাঁর আগমনের প্রতীক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিশিষ্ট বক্তা কারী মাওলানা মুহাম্মদ নাসিরুদ্দিন সাহেব এবং আল হুজ্জাত একাডেমির কর্ণধার মাওলানা কাজিম আলী (আশিক হুসাইন) সাহেব।
সমাপনী ও পুরস্কার:
অনুষ্ঠানের শেষ পর্বে ইমাম মাহদী (আ.)-সংক্রান্ত জ্ঞানভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে আঞ্জুমানের সদস্যদের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয়। এই অংশটি উপস্থিত বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে।
ভবিষ্যৎ সম্ভাবনা:
এই প্রথম আয়োজন স্থানীয় মুসলিম সমাজে ইমাম মাহদী (আ.)-এর বিষয়ে সচেতনতা ও আলোচনার পরিবেশ তৈরি করেছে। আশা করা যায়, আগামী দিনে যুগের ইমাম (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এ ধরনের জ্ঞানমূলক ও ঐক্যবদ্ধকরণ কার্যক্রম আরও নিয়মিত ও ব্যাপকভাবে আয়োজিত হবে।
আপনার কমেন্ট